বিরিশিরি একাডেমি‘র পরিচালক হলেন ড: অঞ্জন কুমার চিছাম

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি'র পরিচালক পদে নিয়োগ পেলেন অঞ্জন কুমার চিছাম।জনপ্রশাসন মন্ত্রণালয় এর

2026-07-21T16:40:41+00:00
2026-07-21T16:40:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিরিশিরি একাডেমি‘র পরিচালক হলেন ড: অঞ্জন কুমার চিছাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি'র পরিচালক পদে নিয়োগ পেলেন অঞ্জন কুমার চিছাম। 

জনপ্রশাসন মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনমুলে মঙ্গলবার (২১ জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১ (১) এবং ১১ (২) অনুযায়ী জনাব অঞ্জন কুমার চিছাম-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, দুর্গাপুর নেত্রকোনা এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। 

অঞ্জন চিছাম একজন উচ্চ শিক্ষিত, সমাজসেবক, সংস্কৃতিজন ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর  উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতিসন্তান। স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স এবং রয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ স্টাডি সেন্টার থেকে ‘‘ডেভেলপমেন্ট স্টাডিস’’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy