রাতে মাদ্রাসা শিক্ষার্থীকে নিজ কক্ষে ডাকলেন অধ্যক্ষ, অতঃপর যা ঘটল!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

লক্ষ্মীপুরে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ব'লাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী

2026-07-21T17:01:04+00:00
2026-07-21T17:01:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাতে মাদ্রাসা শিক্ষার্থীকে নিজ কক্ষে ডাকলেন অধ্যক্ষ, অতঃপর যা ঘটল!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম   (ভিজিট : ৩১)
মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদ
X

মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদ

লক্ষ্মীপুরে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ব'লাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে প্রথমে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় ওই অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার আব্দুল আহাদ একই মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে অধ্যক্ষ ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে ব'লাৎকার করার অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায় যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। 

ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। 

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতাল পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy