প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০৬ পিএম (ভিজিট : ৫৪)

X
বাদীকে হুমকির অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে ১৪ বছরের এক কিশোরীকে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা তুলে নিতে বাদীর বাড়ীতে আসামির স্বজনদের হামলা ও হুমকিতে আতঙ্কে রয়েছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার গণধর্ষণ মামলার বাদিনী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, মামলার গ্রেপ্তার হওয়া ১ নং আসামী ফয়েজ আহাম্মদ এর ভগ্নিপতি বাড়ী বাদিনীর বাড়ীর পাশা পাশি হওয়ার কারনে মামলা তুলে নিতে সাতবাড়ীয়া ইউপির তপবন গ্রামের ১ নং আসামির ভগ্নিপতি সোহাগ, আনিস ও আব্দুল জলিল, শাহআলম বাদিনীর বাড়ীতে হামলা চালিয়ে মারধর করার চেষ্টা করে। পরে স্হানীয়রা তাকে রক্ষা করেন। তাদের হামলা ও হুমকিতে আতঙ্কে রয়েছেন তার পরিবার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী।
উল্লেখ্য গত ১৫ জুন বিকেলে খালার বাড়ি থেকে সিএনজি অটোরিকশা করে ফেনীর বাসায় যাওয়ার পথে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছরের এক কিশোরী। রাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের জাফরের টিনশেড বাড়ীতে এই ঘটনা ঘটে। পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে গণধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থীর মায়ের ফোন পেয়ে থানা পুলিশ বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রাম মোল্লা বাড়ীর জয়নাল আহম্মদের ছেলে সিএনজি চালক রিয়াজ মোল্লা (২৬) ও একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ফয়েজ আহমেদ (২৬)।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, বাদীর অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।