বিক্ষোভের উত্তেজনায় দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ!

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল

2026-07-22T15:15:04+00:00
2026-07-22T15:22:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিক্ষোভের উত্তেজনায় দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ!
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৫ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৩:২২ পিএম  (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভারতের রাজধানী দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। হঠাৎ এ সিদ্ধান্তের ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

মেট্রো চলাচলে এই বিঘ্নের কারণে বিভিন্ন রুটের যাত্রীদের অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

বুধবার (২২ জুলাই) নিরাপত্তাজনিত কারণে দিল্লির ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। রাজধানীজুড়ে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম। গুরুত্বপূর্ণ এসব স্টেশন বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন অংশে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

গত সোমবার ও মঙ্গলবার ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর বিক্ষোভ ও সংসদ ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা সৃষ্টি হয়। একই সময়ে কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এদিকে, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত-যুক্তরাষ্ট্র কৃষি চুক্তিবিরোধী আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিক্ষোভ চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর ভেতরের বিক্ষোভে বাইরের আন্দোলনকারীরা যাতে যোগ দিতে না পারেন এবং তাদের চলাচল নিয়ন্ত্রণ করা যায়, সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমআরসি জানিয়েছে, সাময়িকভাবে বন্ধ থাকা স্টেশনগুলোতে আপাতত যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার অনুমতি দেওয়া হবে না। তবে সংশ্লিষ্ট রুটে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং বন্ধ স্টেশনগুলোতে কোনো ট্রেন থামবে না।

যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি যাত্রার আগে মেট্রো পরিষেবার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে নিরাপত্তা বিবেচনায় পর্যায়ক্রমে বন্ধ স্টেশনগুলো আবার চালু করা হবে।






 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy