কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ী আহত ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি

2026-07-22T15:38:06+00:00
2026-07-22T15:38:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিকাশ ব্যবসায়ী আহত ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৩৮ পিএম   (ভিজিট : ৭১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওই ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ জুলাই) রাত প্রায় সাড়ে ১১ টায়  উপজেলার মধ্য সাউদপাড়া এলাকার ছোটন মাস্টারের বাসার সামনে পাকা সড়কে।

অভিযোগ সূত্রে জানা যায়, আহত ব্যবসায়ীর নাম আনিসুল হক চৌধুরী টিপু (৪৫)। তিনি মধ্য সাউদপাড়া এলাকায় বসবাস করেন এবং মতির মোড়ে ‘মায়েশা মেডিকেল হল’ নামে একটি দোকানে ফার্মেসি ও বিকাশের ব্যবসা পরিচালনা করেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে  ছোটন মাস্টারের বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি ধারালো অস্ত্রসহ তার পথরোধ করে। এ সময় অস্ত্রের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ ৩ লাখ টাকা, আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড রেডমি মোবাইল ফোন এবং প্রায় ৪ হাজার টাকা মূল্যের দুটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও বলা হয়, ছিনতাইকারীদের বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী টিপুর মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ ঘটনায় আহত ব্যবসায়ী আনিসুল হক চৌধুরী টিপু অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত আনিসুল হক চৌধুরী টিপু বলেন, কখনো কল্পনাও করি নি এমন ভয়াবহ ঘটনার মুখোমুখি হতে হবে। আমার কষ্টার্জিত অর্থের পাশাপাশি ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবাইল ফোনগুলোও ছিনিয়ে নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি ।

কেন্দুয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল গণমাধ্যমকে জানান, উক্ত ঘটনায় আমি গভীর উদ্ধিগ্ন ও দুঃখ প্রকাশ করছি ৷ সেই সাথে ছিনতাইকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাই। 

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ । তিনি আরো বলেন, আজ (২২ জুলাই) অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে । পাশাপাশি জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের ব্যস্ত এলাকায় এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy