দেবিদ্বারে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে বিএনপির মানববন্ধন

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও

2026-07-22T16:10:42+00:00
2026-07-22T16:10:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব না দেওয়ার দাবিতে বিএনপির মানববন্ধন
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে কুমিল্লার দেবিদ্বারে সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদের নিকট দায়িত্ব হস্তান্তর না করতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 

বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন শেষে ইউএনও অশোক বিক্রম চাকমার নিকট স্বারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, কামরুজ্জামান মাসুদ ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক থাকাবস্থায় ২০২২ সালে স্থানীয় ইউপি নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির মাধ্যমে জোড় পূর্বক নির্বাচনী ফলাফল ছিনিয়ে নিয়ে চেয়ারম্যান হয়। তিনি অবৈধ ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নে মাদক, সন্ত্রাস এবং ব্যাপক দুর্নীতির রাজত্ব কায়েম করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিনি নিরিহ ছাত্র-জনতার উপর হামলার নেতৃত্ব দেন। ওই সময় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনাসহ একাধিক মামলার আসামী হয়ে দীর্ঘ ১৯ মাস পলাতক পর গ্রেফতার হন কামরুজ্জামন মাসুদ চেয়ারম্যান।

বর্তমানে তিনি জেল থেকে বের হয়ে পুনরায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে যোগদান করতে মরিয়া হয়ে উঠেছেন। সে পুনরায় চেয়ারম্যান হিসাবে যোগদান করলে স্থানীয় ভাবে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা তৈরী হয়েছে এবং পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার তাহার মাধ্যমে ফিরে আসার পথ সুগম হতে পারে। তাই তার যোগদান পত্র প্রত্যাখ্যান করা ও তাকে পুনরায় গ্রেফতারের দাবী জানায় বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর বিএনপির সদস্য সচিব হাজী আনোয়ার হোসেন ভুলু পাঠান, উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি সুধন ডিলার, সাবেক সাংগঠনিক সম্পাদক সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ রহমান, ইউছুফ মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল ও যুবদল নেতা রবিউল ইসলাম সাইফুল প্রমুখ।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy