শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

জনস্বার্থে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান পৌর শহরের নতুন বাজার এলাকার মাছ

2026-07-22T19:56:10+00:00
2026-07-22T19:56:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার পরিদর্শনে পৌর প্রশাসক
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ৩৩)
বাজার পরিদর্শনে পৌর প্রশাসক
X

বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

জনস্বার্থে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান পৌর শহরের নতুন বাজার এলাকার মাছ বাজার, সবজি বাজার ও চাল বাজার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

এ সময় খোলা বাজারের ব্যবসায়ীদের একটি হালনাগাদ তালিকা দ্রুত পৌর প্রশাসকের দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যারা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী এবং শামীম আহমেদ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy