লোহিত সাগরে সৌদির দুই জাহাজে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে আনসার আল্লাহ (হুথি)। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ

2026-07-23T08:13:48+00:00
2026-07-23T08:13:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহিত সাগরে সৌদির দুই জাহাজে হুতিদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:১৩ এএম   (ভিজিট : ২৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে আনসার আল্লাহ (হুথি)। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি।

গোষ্ঠীটির আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। 

হামলার শিকার জাহাজ দুটির নাম এনসেলিয়া (ENCELIA) এবং লায়লা (LAYLA)। এই অভিযানে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

সংগঠনটির দাবি, এই অভিযানের ফলে আরও প্রায় ১০টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তবে, হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সে বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বলেন, এনসেলিয়া (ENCELIA) ও লায়লা (LAYLA) নামের জাহাজ দুটি সৌদি বন্দরগামী জাহাজের ওপর আরোপিত অবরোধ লঙ্ঘন করায় এগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy