বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, এনসিপি নেতা জয় বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বিয়ের প্রলোভন দেখিয়েকলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আফতার মজুমদার জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে

2026-07-23T19:05:14+00:00
2026-07-23T19:05:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা, এনসিপি নেতা জয় বহিস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ৩১)
এনসিপি নেতা আফতার মজুমদার জয়
X

এনসিপি নেতা আফতার মজুমদার জয়

বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এনসিপি নেতা আফতার মজুমদার জয়কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে দলের চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় এ তথ্য জানান।

হৃদয় বলেন, জয়ের বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। দলের জরুরি সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত ও পরিচয়ের সঙ্গে জয়ের কোনো ধরনের সম্পর্ক থাকবে না বলে জানান তিনি।

‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় এনসিপি নেতা জয়কে বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

জয়ের বিরুদ্ধে গত ১৯ জুলাই এক কলেজ ছাত্রী নগরীর চান্দগাঁও থানায় মামলা করেছিলেন। বাদীর অভিযোগ, ‘বিয়ের প্রলোভন’ দেখিয়ে জয় গত ১৪ জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy