নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৩৫ পিএম (ভিজিট : ৩৯)

X
প্রস্তুতিমূলক সভা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার,অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হাফিজুল ইসলাম, জেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোঃ আব্দুর রহিম রুহি, এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক সোহাগ মিয়া প্রীতম, এনসিপির কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান প্রমূখ।