ব্রিকস সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮ তম সম্মেলন। ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে

2026-07-23T19:49:36+00:00
2026-07-23T19:49:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রিকস সম্মেলন: প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ মোদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩৫)
প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
X

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকসের ১৮ তম সম্মেলন। ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল এ তথ্য জানিয়েছে।

১০টি উদীয়মান অর্থনীতির দেশের একটি প্রভাবশালী আন্তর্জাতিক জোট ব্রিকস। ব্রিকসের মূল সদস্য দেশ হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা। পরে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই জোটে যুক্ত হয়েছে। বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে পশ্চিমা আধিপত্য খর্ব এবং উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা করাই এই জোটের মূল লক্ষ্য। দিল্লিতে ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও দেশটির প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে সম্মেলনের আয়োজক দেশ ভারত।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে দ্রুততম সময়ে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি। পররাষ্ট্র সচিব ভারত সরকারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy