প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ৬৮)

X
ল্যাপটপ বিতরণ
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার ভাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার দুপুর ১২টায় সময় বিদ্যালয় এর উন্নয়ন লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।
জরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের প্রধান শিহ্মক খলিলুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: নিরব মাদবর, সমাজ সেবক ও রাজনীতিবিদ সাইফুল ইসলাম চঞ্চল মাদবর ও মোঃ শাহ আলম শেখ, এ ছাড়াও ছিলেন মো: ইমাম হোসেন শেখ, মো: কামাল হোসেন শেখ উক্ত বিদ্যালয়ের শিক্ষক/ শিহ্মিকা ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের পরিবারের পক্ষ ল্যাপটপ বিতরণ করা হয়। মরহুম চেয়ারম্যান আহসান উদ্দিন মাতবরের সুযোগ্য পুত্র সাইফুল ইসলাম চঞ্চল বলেন, আমরা এই বিদ্যালয়ে বিভিন্ন উন্নয়নের সাথে যুক্ত। ইনশাল্লাহ এবার ল্যাপটপ দিয়েছি, বিদ্যলয়ের উন্নয়নে সামনে আমরা আরো কিছু দিব। আমরা আপনদের পাশে আছি ও সব সময় থাকব। সবাই আমার জন্য দোয়া করিবেন, আল্রাহপাকের ইচ্ছার আপনাদের পাশে সব সময় থাকতে পারি।