কালিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2026-07-23T21:31:30+00:00
2026-07-23T21:31:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৩১ পিএম   (ভিজিট : ২৭)
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর পারভোমবাগ বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পারভোমবাগ এলাকায় নবগঙ্গা নদী থেকে ইজারাকৃত সীমানার বাইরে গিয়ে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মোঃ গোলাম মাওলা নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy