নেতাকর্মীদের ঐক্যই উন্নয়নের শক্তি: সৈয়দ মোঃ ফয়সল

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। দীর্ঘ ১৭ বছর নানা ধরনের

2026-07-23T21:42:02+00:00
2026-07-23T21:42:02+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নেতাকর্মীদের ঐক্যই উন্নয়নের শক্তি: সৈয়দ মোঃ ফয়সল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ১৯)
সৈয়দ মোঃ ফয়সল
X

সৈয়দ মোঃ ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণশক্তি। দীর্ঘ ১৭ বছর নানা ধরনের নির্যাতন, মামলা-হামলা ও প্রতিকূলতার মধ্যেও দলের  চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা দলকে সুসংগঠিত রেখেছেন। তাদের এই অবদানের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাই তৃণমূলের নেতাকর্মীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চান বলে তিনি জানান। 

বৃহস্পতিবার (২৩ জুলাই)  দুপুরে চুনারুঘাট উপজেলায় উন্নয়ন বিষয়ক বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। দলের প্রতিটি কর্মসূচি সফল করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। 

তিনি বলেন, আপনাদের ভালোবাসা, শ্রম ও ত্যাগের কারণেই আজ আমরা জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। বিগত পাঁচ মাস ধরে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছি। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাব। তিনি আরও বলেন, দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজের সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি জমরুত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামছু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, সাবেক চেয়ারম্যান আবু সালেহ মোহাম্মদ শফিকুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী, পৌর বিএনপির সভাপতি প্রিন্সিপাল ফজলুর হক তরফদার আবিদ, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক তালুকদার, আব্দুর রহিম তালুকদার শ্যামল, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল আহমেদ চৌধুরী, সদস্য সচিব জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ এবং যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy