প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম (ভিজিট : ২৪)

X
মার্কেট পরিদর্শন
লক্ষ্মীপুরের রামগতিতে জেলা পরিষদের জায়গায় অবৈধ ভাবে নির্মানাধীন মার্কেট পরিদর্শন যান জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবু।
তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজার জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মিত এ মার্কেট পরিদর্শন করেন। বর্তমানে পাকা ও টিন সেটের ৭৮ টি দোকান ঘর রয়েছে ওই মার্কেটে। অধিকাংশ দোকান ঘর তৎকালীন আওয়ামী লীগ সরকারের দলীয় মদদপুষ্ট লোকজনের অবৈধ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানাযায়।
পরিদর্শন শেষে জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে অবৈধ ভাবে নির্মিত হয়েছিল এই মার্কেট। এতে কোন ধরনের স্টিমেট টেন্ডার নকসা ও মন্ত্রনালয়ের অনুমোদন প্রয়োজন মনে করেননি তারা। উপরন্তু দোকান ঘর দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। মার্কট ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন মার্কেটটি আগে জেলা পরিষদের হোক তার পর দোকান মালিক স্থানীয় জনগন এবং রামগতি - কমলনগর সংসদীয় আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর সাথে আলোচনা শেষে পরিকল্পনা মাফিক সকল কিছু করা হবে।
ঘর মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানাযায় তাদের অনেকে জেলা পরিষদের নিকট হতে সেলামী দিয়ে ও একসনা রিসিট কেটে ঘর মলিক হয়ে ব্যবসা করেন আবার অনেকে বিভিন্ন নেতার কাছ থেকে সেলামী সহ মাসিক দোকান ঘর ভাড়া নির্ধারণ করে ব্যবসা করছেন। তাদের কাছে সবধরনের কাগজপত্র আছে। মার্কেট যারই হোক তারস ঢ়েন ক্ষতির মুখে নস পড়েন।
পরিদর্শন কালে প্রশাসকের সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তজা আল আমিন, উপজেলা যুবদল সভাপতি শিবলী নোমান, উপজেলা ছাত্রদল সভাপতি ইরাজ মাহমুদ বাবু ও পৌরসভা ছাত্র দল সভাপতি শাহজাদা প্রিন্স।