৩৩ ঘণ্টার অপেক্ষার অবসান, কংস নদে ভেসে উঠল সেই নিখোঁজ বৃদ্ধের লাশ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর কংস নদ থেকে আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার

2026-07-24T10:43:37+00:00
2026-07-24T10:43:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
৩৩ ঘণ্টার অপেক্ষার অবসান, কংস নদে ভেসে উঠল সেই নিখোঁজ বৃদ্ধের লাশ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১০:৪৩ এএম   (ভিজিট : ৪৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর কংস নদ থেকে আছির উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৭টার দিকে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। 

আছির উদ্দিন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের বাসিন্দা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে কংস নদে অজু করতে গিয়ে তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হন আছির উদ্দিন। এরপর থেকেই স্বজন ও স্থানীয়রা জেলেদের সহায়তায় নদীতে শুরু করেন মরিয়া উদ্ধার অভিযান। 

বৃহস্পতিবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কংস নদে অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। দীর্ঘ সময় অভিযান চালানোর পর সন্ধ্যায় উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। 

তবে হাল ছাড়েননি স্বজন ও স্থানীয়রা। বৃহস্পতিবার রাতেও নৌকা নিয়ে কংস নদে টহল দিতে থাকেন তারা। অবশেষে শুক্রবার সকালে ইজারাপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় আছির উদ্দিনের মরদেহের সন্ধান মেলে। 

পরে নৌকাযোগে মরদেহটি তার নিজ গ্রাম বড়ইকান্দিতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কংস নদের পাড়। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy