কালিয়ায় ত্রাণ বিতরণ করেন এমপি জাহাঙ্গীর আলম

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার নদীভাঙন ও পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি

2026-07-24T11:34:46+00:00
2026-07-24T11:34:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কালিয়ায় ত্রাণ বিতরণ করেন এমপি জাহাঙ্গীর আলম
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম   (ভিজিট : ৩৪)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার নদীভাঙন ও পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি ত্রাণ সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে খাশিয়াল ইউনিয়নের চোরখালী গ্রামের ৪৫টি এবং জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামের ৩৫টি পরিবারসহ মোট ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোস্তফা কামাল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাগন।

ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। কোনো অসহায় পরিবারকে একা রেখে দেওয়া হবে না। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থা গ্রহণেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy