প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:০৭ পিএম (ভিজিট : ৫৪)

X
ছবি : প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাটা গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে নবীনগর উপজেলার কুলাসিন এলাকা থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে র্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জেলার নবীনগর উপজেলার কুলাসিন এলাকায় একটি কাটা গাছের নিকট অস্ত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলাসিন এলাকায় অভিযান পরিচালনা করে একটি কাটা গাছের গোড়ার গর্তের ভেতর থেকে খাকি কাগজে ও পলিথিনে মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ ১টি বিদেশী পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উক্ত পিস্তলের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।