পাওনাদি পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় বন্ধ ঘোষিত ইনজেনিটেক্স বিডি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা পূর্বের চুক্তি অনুযায়ী সকল আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও

2026-07-24T14:29:20+00:00
2026-07-24T14:29:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাওনাদি পরিশোধের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৪৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

আশুলিয়ায় বন্ধ ঘোষিত ইনজেনিটেক্স বিডি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা পূর্বের চুক্তি অনুযায়ী সকল আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। 

শুক্রবার সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় কারখানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি জামগড়া এলাকায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা বন্ধ ঘোষণার পরও পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণসহ অন্যান্য আইনগত পাওনা এখনো পরিশোধ করা হয়নি। তারা দ্রুত সব পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী ও সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ঈসমাইল হোসেন ঠান্ডুর নেতৃত্বে শ্রমিক নেতা মিজানুর রহমান, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন সহ আরও অনেকে এতে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy