প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:৫৭ পিএম (ভিজিট : ৩৮)

X
প্রতীকী ছবি
রাজধানীর ভাটারায় নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ মামা-ভাগ্নির মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন ছয়ঘণ্টার ব্যবধানে আট বছরের হাফসা ও ২৪ বছরের শাহীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ইনস্টিটিউটের আইসিইউত বৃহস্পতিবার রাতে হাফসার মৃত্যু হয়। আর শুক্রবার ভোরে একই আইসিইউতে চিকিৎসাধীন থাকা শাহীন মারা যান।
শাাহীনের স্ত্রী ফাহিমাও শরীরে ৪৫ শতাংশ পোড়া নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
চিকিৎসক শাওন বলেন, “ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখানে তিনজন এসেছিল। তাদের মধ্যে শাহীনে শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ভাগ্নি হাফসা শরীরের ৪০শতাংশ দগ্ধ ছিল।”
এই পরিবারটির প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী। পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।