পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকসহ একজন আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ২৮)

X
মাদকসহ একজন আটক
নওগাঁর পত্নীতলায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় নজিপুর পৌরসভার নতুন হাট এলাকার হরিরামপুর উত্তর পাড়ার মৃত আব্দুল খালেক দবুর পুত্র মামুন সরকার ওরফে চান্দু (৪০) কে তার নিজ বাড়ি থেকে ৪০ পিচ অবৈধ মাদক দ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে এবং মাদক আইনে মামলা করে কোর্ট হাজতে প্রেরন করেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।