গোলাপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এবং ফুলবাড়ি ইউনিয়ন

2026-07-24T18:13:41+00:00
2026-07-24T18:13:41+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৬:১৩ পিএম   (ভিজিট : ৪৩)
মতবিনিময় সভা
X

মতবিনিময় সভা

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি এবং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু-এর সঙ্গে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় জিবি টেলিভিশনের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফাহিম আহমদ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমদাদ হোসেন টিপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক জীবনে নানা সময় নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন। তবুও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকে তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হওয়া।

তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করেও তিনি সবসময় গোলাপগঞ্জের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ব্যক্তি উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থেকে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে চান।

এমদাদ হোসেন টিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি তাকে দলীয় মনোনয়ন প্রদান করে, তাহলে তিনি আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উন্নয়নমুখী উপজেলা গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবসময় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম সমাজের সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি চাই সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন এবং উন্নয়ন ও জনস্বার্থের বিষয়ে গঠনমূলক সমালোচনা করবেন। আমি নির্বাচিত হলে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে জনগণের সমস্যার সমাধানে কাজ করব।”

তিনি আরও বলেন, গোলাপগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান, কৃষি, যুব উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করতে চান। দল-মত নির্বিশেষে উপজেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ারও আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক বিষয়, উপজেলা উন্নয়ন পরিকল্পনা, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে এমদাদ হোসেন টিপু সেগুলোর জবাব দেন এবং সাংবাদিকদের বিভিন্ন পরামর্শকে ইতিবাচকভাবে গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি আজিজ খান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক জৈন্তাবার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ হোসেন, অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি জাহিদ উদ্দিন, দৈনিক পুণ্যভূমির গোলাপগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুন, দৈনিক সিলেট সংবাদের স্টাফ রিপোর্টার ফাহাদ হোসাইন, দৈনিক এদিন ও জিবি টেলিভিশনের নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রিপোর্টার রিমন আহমদ, জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ, হলি সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি রুদায়েব আহমদ ইমন, সাংবাদিক হাবিবুর রহমান, আবু তাহের, রিফাত হোসেনসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy