মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের কাছ থেকে উদ্ধার করে

2026-07-24T19:16:11+00:00
2026-07-24T19:16:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনপুরায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৪৮)
চিত্রা হরিণ
X

চিত্রা হরিণ

ভোলার মনপুরায় লোকালয় থেকে একটি চিত্রা হরিণ আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে তাদের কাছ থেকে  উদ্ধার করে হেফাজতে নিয়েছে বন বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার  বাতানখালি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়। 

বন বিভাগ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে হটাৎ লোকালয়ে হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরি করেও বনের দিকে না যাওয়ায় স্থানীয় লোকজন মিলে  আটক করে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের মনপুরা পড়াকোড়াকিয়া বিটের লোকজন গিয়ে অক্ষত অবস্থায় তাদের কাছ থেকে হরিণটি উদ্ধার করেন। 

ধারণা করা হচ্ছে, মেঘনা নদীর পানি কিছুটা বৃদ্ধি থাকায় উপজেলার আশেপাশের সংরক্ষিত বন থেকে জোয়ারের পানিতে ভেসে এসে লোকালয়ে আটকা পড়ে হরিণটি।

মনপুরা বন বিভাগের পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার বলেন, এটি একটি প্রাপ্তবয়স্ক হরিণী। ঘটনাস্থল থেকে উদ্ধারের পর আমরা পর্যবেক্ষণ করে দেখেছি এটি সুস্থ আছে। হরিনটি বিকেলের মধ্যে মনপুরার চরপাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করব।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy