ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটি টাকার ইয়াবা জব্দ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল

2026-07-24T19:51:21+00:00
2026-07-24T19:51:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোটি টাকার ইয়াবা জব্দ
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ৪০)
কোটি টাকার ইয়াবা
X

কোটি টাকার ইয়াবা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মডেল থানা পুলিশ শুক্রবার বেলা দুইটার দিকে  মহাসড়কের মেঘনা গোমতী সেতুর টোলপ্লাজায় ঢাকাগামী লেনে অভিযান চালিয়ে একটি প্রাইভেট আটক করে তল্লাশী চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ রোবেল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার আটক করি সেখান থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আটককৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy