বেতকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া বেপারী বাড়ি হইতে করের বাড়ী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে

2026-07-24T19:57:27+00:00
2026-07-24T19:57:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেতকায় সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৭:৫৭ পিএম   (ভিজিট : ৩৫)
সড়কের বেহাল দশা
X

সড়কের বেহাল দশা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া বেপারী বাড়ি হইতে করের বাড়ী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে মানুষ ও যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা গৌতম চন্দ্র করের একটি পোলট্রি খামার রয়েছে। খামারের মালামাল পরিবহনের জন্য নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় সড়কটির ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাচ্ছে। এতে প্রতিদিনই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।  

এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

আদিম যুগের ডিজিটাল বেতকা মডেল ইউনিয়ন ৪নং ওয়ার্ড এ রাস্তাটি পাকা /সংস্কার করা না হলে দিনে দিনে যেভাবে নস্ট হচ্ছে রাস্তাটি এক সময় পাওয়া যাবে না তাই কতৃপক্ষের নিকট আবেদন থাকবে রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য স্থানীয় রাসেল শেখ জানান রাস্তাটি দ্রুত  পাকা করা প্রয়োজন রাস্তাটি পাকা বা সংস্কার করা না হলে দিনে দিনে যেভাবে নস্ট হচ্ছে রাস্তাটি এক সময় পাওয়া যাবে না তাই কতৃপক্ষের নিকট আবেদন থাকবে রাস্তাটি যত দ্রুত সম্ভব পাকা করে দেওয়ান জন্য তাহলে এলাকাবাসী ভোগান্তী লাঘব হবে। 

৪ নং ওর্য়াড ইউপি সদস্য হাসেম দেওয়ান জানান আমি বিষয়টি চেয়ারম্যনকে অবহিত করেছি সে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy