মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মান্দার সেলিমের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে মাদারীপুরে গিয়েছিলেন ১৮ বছর বয়সী সেলিম। কিন্তু ব্রিজ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাতে

2026-07-24T20:22:44+00:00
2026-07-24T20:22:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মান্দার সেলিমের
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম   (ভিজিট : ৩০)
নিহত সেলিম
X

নিহত সেলিম

জীবিকার সন্ধানে বাড়ি ছেড়ে মাদারীপুরে গিয়েছিলেন ১৮ বছর বয়সী সেলিম। কিন্তু ব্রিজ নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাতে হলো তাকে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে মাদারীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত সেলিম মান্দা উপজেলার বর্দ্দপুর উত্তরপাড়া গ্রামের অটোচালক শাহ আলম সাবুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে সেলিম মাদারীপুরে একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। 

শুক্রবার দুপুরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেলিমের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজন ও প্রতিবেশীরা জানান, পরিবারের আর্থিক সংকট দূর করতে কাজের সন্ধানে বাড়ি ছেড়েছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত নই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy