মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

রাজধানী

মতিঝিলে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বরের

2026-07-24T20:31:06+00:00
2026-07-24T21:35:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বিকট বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৬ ৯:৩৫ পিএম  (ভিজিট : ২০০২)
ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট
X

ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

মতিঝিলে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। নিরাপত্তার স্বার্থে সড়কের এক পাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মেট্রোরেলের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। সেটি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট। 

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy