ভাঙ্গুড়ায় শেষ হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।শুক্রবার ২৪

2026-07-24T20:32:56+00:00
2026-07-24T20:32:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় শেষ হলো জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮:৩২ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।

শুক্রবার ২৪ জুলাই বিকেলে ৭ দিন পরে উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়।উপজেলা ভাঙ্গুড়া কেন্দ্রীয় কালীবাড়ি ও পাথরঘাটা কালীমন্দির প্রাঙ্গনে দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। 

এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মাসীর বাড়ি  মন্দির নর-নারী ভক্তবৃন্দ রথের দড়ি টেনে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির উল্লারথ যাত্রা শেষ হয়।অপর রথটি ভদ্রপাড়া মন্দির থেকে  পাথরঘাটা কালীমন্দির অভিমুখে ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নিয়ে যান।

উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুণ বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ। এজন্য উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। উল্লেখ্য গত ১৬জুলাই সারাদেশের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে শ্রী শ্রী জগন্নাথ দের সোজা রথযাত্রা অনুষ্ঠিত হয়ে ছিলো।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy