সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের উদ্যোগ

সৈকত হোসেন, রূপগঞ্জ

সারাবাংলা

সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন আন্দোলনকে বেগবান করতে

2026-07-25T16:42:19+00:00
2026-07-25T16:42:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের উদ্যোগ
সৈকত হোসেন, রূপগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:৪২ পিএম   (ভিজিট : ১৯)
রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের উদ্যোগ
X

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের উদ্যোগ

সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন আন্দোলনকে বেগবান করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব। 

“আজকের বৃক্ষরোপণই গড়ে তুলবে আগামীর সবুজ রূপগঞ্জ”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সকালে রূপগঞ্জ থানা প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব মো. পারভেজ, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. মোহসিন মিয়া, দৈনিক যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার টাইমসের সম্পাদক নজরুল ইসলাম, ক্লাবের সদস্য জিকে দিলু, জিন্নাত হোসেন, রনি আহমেদ, মোমেন মিয়া, সিরাজুল ইসলাম, রিপন সরকার, মো. শাহীন, মাছুম মিয়া, শরীফ চৌধুরী, কামাল হোসেন, রাকিবুল ইসলাম, আরেফিন মাহমুদ উপল, মো. তারেক, মনিরুল ইসলাম রিপন, সৈকত হোসেন, মো. সামসুল ইসলাম নাঈ, সেলিম সাইব, দেবাশীষসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ রূপগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দ জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন আন্দোলনকে আরও গতিশীল করার একটি উদ্যোগ। তারা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy