রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মো: মুনসুর আলম চন্দন এবং

2026-07-25T17:22:28+00:00
2026-07-25T17:22:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠিত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ২৭)
রোটারি ক্লাব অব ময়মনসিংহ
X

রোটারি ক্লাব অব ময়মনসিংহ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মো: মুনসুর আলম চন্দন এবং সেক্রেটারি আব্দুল আলিম।

শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সাংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন প্রমুখ।

এসময় বিদায়ী সভাপতি মনজুরুল হক কাজল নবনির্বাচিত সভাপতি মো: মুনসুর আলম চন্দনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে ক্লাবের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy