পুকুর থেকে ফুটবল তোলার সময় পানিতে ডুবে তাসকিনের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (২৫শে জুলাই)

2026-07-25T17:31:42+00:00
2026-07-25T17:31:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পুকুর থেকে ফুটবল তোলার সময় পানিতে ডুবে তাসকিনের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৯)
নিহত তাসকিন ৩য় শ্রেণীর ছাত্র
X

নিহত তাসকিন ৩য় শ্রেণীর ছাত্র

কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে তাসকিন (৮) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫শে জুলাই) দুপুরে উপজেলার গুনবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র চাপাচৌ গ্রামের রাজমিস্ত্রী নবী হোসেনের একমাত্র ছেলে এবং একই এলাকার গুনবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ি সংলগ্ন মাঠে আরও কয়েকজনসহ ফুটবল খেলছিল সে। এর মধ্যে ফুটবলটি মাঠ সংলগ্ন পুকুরের পানিতে পড়ে গেলে বলটি তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। 

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফুটবল খেলতে গিয়ে ছোট্ট এ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র ছেলেকে হারিয়ে রাজমিস্ত্রি নবী হোসেনও পাগলপ্রায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy