পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের

2026-07-25T17:37:14+00:00
2026-07-25T17:37:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৫)
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
X

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। সেখানে সে এক সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ  নাসিমা সুলতানা তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy