প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ৬৫)

X
সৈয়দ যুবরাজ শাহ রাসেল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে আটক করেছে থানা পুলিশ। তিনি হলেন পৌরশহর তারাগণ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহর পুত্র।
শুক্রবার রাতে আখউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় এসআই মোঃ এমরান হোসেন, এসআই পুষন সাহা ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এব্যাপারে নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ্ রাসেলকে আটক করা হয়েছে। তিনি অত্র থানার বিস্ফোরক আইনের ধারায় মামলায় সন্দিগ্ধ আসামী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাকে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।