কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের

2026-07-25T17:41:37+00:00
2026-07-25T17:41:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪১ পিএম   (ভিজিট : ২৪)
হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর
X

হারানো মোবাইল মালিকদের কাছে হস্তান্তর

কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

জেলা পুলিশ জানায়, পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের বিষয়ে দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) অনুসরণ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ও আইসিটি শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলস প্রচেষ্টা চালিয়ে এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ফোনগুলোর তালিকায় থাকা কয়েকটি জিডিতে উল্লেখিত মোবাইল নম্বর বর্তমানে বন্ধ থাকায় সংশ্লিষ্ট মালিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি

এ কারণে যেসব প্রকৃত মালিক এখনো তাদের মোবাইল গ্রহণ করেননি, তাদের আইএমইআই (IMEI) নম্বর যাচাই, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মোবাইল ক্রয়ের রসিদ (ক্যাশ মেমো)সহ প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে আইসিটি শাখা, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজারে যোগাযোগ করে নিজ নিজ মোবাইল সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy