টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে জরিমানা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট

2026-07-25T17:49:58+00:00
2026-07-25T17:49:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে জরিমানা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৫১)
৩ জনকে জরিমানা
X

৩ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও ছটফটিয়া এলাকার একো কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল এবং ধলেশ্বরী শাখা নদীর তীর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযান পরিচালনা করেন টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ। 

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় ১ কিলোমিটারের মধ্যে ফসলি জমির মাটি কেটে ট্রলারে বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জামসহ করিম শেখ, মো: জাহাঙ্গীর আলম, শাহাদাৎ হোসেন তিনজনকে হাতেনাতে আটক করা হয়। 

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা এবং একই আইনের ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ সময় জব্দকৃত মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আব্দুল মাবুদের জিম্মায় হস্তান্তর করা হয়। 

টঙ্গিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, ফসলি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy