রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত পরে, আগে দলীয় বৈঠক: মির্জা ফখরুল

মাহফুজ মণ্ডল, বগুড়া

সারাবাংলা

আগামী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো নাম ঘোষণা করতে রাজি নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল

2026-07-25T18:28:14+00:00
2026-07-25T18:28:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত পরে, আগে দলীয় বৈঠক: মির্জা ফখরুল
মাহফুজ মণ্ডল, বগুড়া
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩২)
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগামী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো নাম ঘোষণা করতে রাজি নয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধান ও আইন অনুসরণ করে দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) প্রাঙ্গণে ২০২৬-২৭ অর্থবছরের ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল সরাসরি কোনো মন্তব্য না করে বলেন, দলীয় ফোরামের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি গত ১৭ বছরের উন্নয়ন কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বলেন, উন্নয়নের নামে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি।

তিনি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক সংঘাতের পরিবর্তে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছালে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। তরুণদেরও শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প ও উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন।

এ সময় সবার জন্য মানসম্মত শিক্ষা, সহজলভ্য চিকিৎসা, কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য এবং শ্রমিকের উপযুক্ত মজুরি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপি মহাসচিব।

সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরডিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল আরডিএর উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন এবং একাডেমি প্রাঙ্গণে একটি লটকন গাছের চারা রোপণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy