প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম (ভিজিট : ৪৮)

X
আলোচনা ও দোয়া মাহফিল
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে ২৫জুলাই শনিবার কেন্দ্রীয় হাই স্কুল হল রুমে প্রয়াত শিক্ষক আজিজার রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মহফিলে রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জুলফিকার রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক, উপজেলা ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, কুড়িগ্রাম পিটিআই ইন্সট্রাক্টর রবিউল ইসলাম,মরহুমের বড় ভাই জাকির হোসেন, প্রধান শিক্ষক, রমজান আলী, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহকারী শিক্ষকসহ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত শিক্ষক আজিজার রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণসহ তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।