শেখ হাসিনার ধানমন্ডির বাসায় যুবকের লাশ, জানা গেল পরিচয়!

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনের পরিত্যক্ত প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ

2026-07-25T19:25:09+00:00
2026-07-25T19:25:09+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার ধানমন্ডির বাসায় যুবকের লাশ, জানা গেল পরিচয়!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম   (ভিজিট : ৫০)
শেখ হাসিনার বাসভবন সুধা সদন
X

শেখ হাসিনার বাসভবন সুধা সদন

ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধা সদনের পরিত্যক্ত প্রাঙ্গণ থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে তিনটার দিকে ময়নাতদন্তের জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগম দম্পতির সন্তান।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, ধানমন্ডির সুধাসদনের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে খবর দেয়া হয়। সিআইডি আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নেয়ার পর প্রযুক্তির সাহায্যে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy