নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।শুক্রবার বিকেলে

2026-07-25T19:49:51+00:00
2026-07-25T19:49:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম   (ভিজিট : ৩৪)
সপ্তাহব্যাপী বৃক্ষমেলা
X

সপ্তাহব্যাপী বৃক্ষমেলা

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে (২৪ জুলাই) নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মন্ডল, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন।

নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এই গাছ থেকে অক্সিজেন পাই। অক্সিজেনের চাহিদা পূরণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।

ডিসি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছের চারা রোপণের কাজ শুরু করেছেন। আমরাও প্রত্যেকে একটি করে গাছের চারা লাগিয়ে সরকার প্রধানের এই উদ্যোগের পাশে দাঁড়াই।

এরআগে জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার বলেন, জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে মেলায় ৫২টি স্টল স্থান পেয়েছে। দেশি বিদেশী বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা পাওয়া যাবে মেলায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy