প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:২২ পিএম (ভিজিট : ৩৭)

X
২০ হাজার চারা বিতরণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় উপজেলার ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে ২০ হাজার চারা ও সনদপত্র প্রদান করা হয়েছে|
পরিবেশের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় এর অংশ হিসেবে এসব গাছ বিতরণ করা হয়| গতকাল শনিবার সকালে উপজেলার সাদেক মস্তান(রঃ) উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক| জানা গেছে, উক্ত কর্মসূচির প্রথম দফায় ২০ হাজার চারা বিতরণ করা হলেও পর্যায়ক্রমে আরো ৩০ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হবে|
সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টার তত্ত্বাবধায়ক মোঃ শহীদ উল্লাহ| এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব এ কে এম মছিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, সাদেক মস্তান (রঃ)উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেকসহ উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিন শতাধিক সমাজকর্মী| অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই| পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে|