আটোয়ারীতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড়ের বটবৃক্ষ

2026-07-25T20:40:48+00:00
2026-07-25T20:40:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটোয়ারীতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:৪০ পিএম   (ভিজিট : ৩৫)
দোয়া মাহফিল
X

দোয়া মাহফিল

পঞ্চগড়ের আটোয়ারীতে সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য পঞ্চগড়ের বটবৃক্ষ দেশ বরেণ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মরহুমের পরিবারের সদস্যদের আয়োজনে শনিবার (২৫ জুলাই) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তাঁর জৈষ্ঠ্য পুত্র ও পঞ্চগড়-১ আসনের সাংসদ ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এবং কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার মহাম্মদ নওফেল জমির। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম এ মজিদ, জেলা বারের সাবেক পিপি এ্যাডভোকেট মোঃ আদম সুফী, উপজেলা বিএনপি’র সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ, সাবেক সভাপতি আলহাজ মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সদস্য সচিব আলহাজ কুদরত ই খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী প্রমূখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy