ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল

​তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ

2026-07-25T21:04:20+00:00
2026-07-25T21:04:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় তজুমদ্দিনে বিএনপির আনন্দ মিছিল
​তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৩৫)
বিএনপির আনন্দ মিছিল
X

বিএনপির আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে তজুমদ্দিন উপজেলা বিএনপি।

​আজ ২৫ জুলাই (শনিবার) বিকেল সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি তজুমদ্দিন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, শহদাত হোসেন পাটওয়ারী, হাসান সাফা পিন্টু, মহিউদ্দিন জুলফিকার, গিয়াস পঞ্চায়েতসহ তজুমদ্দিন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​মিছিল শেষে বক্তারা বলেন, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলা-৩ আসনের তজুমদ্দিন ও লালমোহনবাসীর পাশাপাশি পুরো দেশবাসী আনন্দিত ও গর্বিত।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy