শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলনের

2026-07-25T21:06:39+00:00
2026-07-25T21:06:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার ভারতের সরকার পতনের ডাক!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম   (ভিজিট : ৫৬২)
শিক্ষার্থীদের আন্দোলন
X

শিক্ষার্থীদের আন্দোলন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার কঠোর হুশিয়ারি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করে তিনি বলেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকারকে সরিয়ে দেওয়ার সময় এসেছে।

শনিবার (২৫ জুলাই) দিল্লির ১০ জনপথে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা দেশের শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

রাহুল বলেন, গণতন্ত্র, সংবিধান ও নিজেদের ভবিষ্যৎ রক্ষায় শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন, তা প্রশংসার যোগ্য। ভয়কে উপেক্ষা করে সাংবিধানিক অধিকার রক্ষায় রাজপথে থাকা তরুণদের তিনি অভিনন্দন জানান।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন কংগ্রেস নেতা।

তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা যে দৃঢ়তা দেখিয়েছে, তা গণতন্ত্রের শক্তির প্রতিফলন। একই সঙ্গে আন্দোলন দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ হলেও শিক্ষার্থীদের আন্দোলনের সব দাবি পূরণ হয়নি বলে জানিয়েছেন রাহুল গান্ধী।

তিনি বলেন, এখনো দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সম্মানের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া। দ্বিতীয়টি হলো, আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

রাহুল গান্ধী দেশের কৃষক, শ্রমিক, দরিদ্র ও সরকারের নীতিতে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, নিজের অধিকার ও মর্যাদা রক্ষায় সাংবিধানিক পথে দৃঢ় থাকা প্রকৃত সাহসের পরিচয়। ভয় না পেয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বর্তমান সরকারকে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy