ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে ইউএনওর বিদায়ী শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য আমাকে মুগ্ধ

2026-07-26T11:24:47+00:00
2026-07-26T11:24:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে ইউএনওর বিদায়ী শুভেচ্ছা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:২৪ এএম   (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য আমাকে মুগ্ধ করেছে। আমি ৫ জেলায় চাকরি করেছি সাংবাদিকদের এমন ঐক্য আমি  কোথাও দেখিনি। 

তিনি শনিবার (২৫ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব  মিলনায়তনে সাংবাদিকদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাথে আমার পরিচয় শুরু থেকেই। বিভিন্ন সময়ে প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যা তাকে সম্মানিত করেছেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের পাশে পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করতে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি কাজের মধ্যে আনন্দও রয়েছে। প্রেসক্লাবের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মাহমুদা জাহান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংবাদিক আবদুন নূর ও প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল।

অনুষ্ঠানে নবাগত ইউএনও মাহমুদা জাহান বলেন, বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে এমন সম্মাননা দেয়া তার জন্য বড় একটি প্রাপ্তি, যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য থাকলেও এখানে এসে কাজ করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। তিনি সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়াকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy