প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:২৭ এএম (ভিজিট : ৩৮)

X
ছবি: প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি শার্শা ঝিকরগাছা চৌগাছা আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার বিকেলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন শার্শা ও বেনাপোল বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, পৌর বিএনপির নেতা ও ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবর রহমান তবি, শিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, সহ-প্রচার সম্পাদক ডা. ইদ্রিস আলী, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা রুহুল আশা এবং ছাত্রদল নেতা জয়,তাসিন, সাকিব ও ইস্রাফিলসহ অন্যান্য নেতাকর্মী।
এ সময় নেতৃবৃন্দ সাবিরা নাজমুল মুন্নির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। তাঁরা তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।