সকল জটিলতা কাটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, বিগত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা

2026-07-26T11:38:40+00:00
2026-07-26T11:45:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সকল জটিলতা কাটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১১:৩৮ এএম  আপডেট: ২৬.০৭.২০২৬ ১১:৪৫ এএম  (ভিজিট : ২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত বলেছেন, বিগত ১০ বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যা হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই হয়নি। এটি শুধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, একই সময়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মকে নিয়মে পরিণত করা হয়েছিল। 

প্রকৃত উন্নয়নের পরিবর্তে নাম ও সাইনবোর্ড বদলেই সীমাবদ্ধ ছিল অনেক উদ্যোগ। আর এ সব ব্যর্থতার কারণেই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

শনিবার (২৫ জুলাই) রাত ৭ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, এই বিশ্ববিদ্যালয় তরুণদের নতুন জীবন ও নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখানোর কথা ছিল। কিন্তু সেই প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তাই তো শাহজাদপুরের তরুণেরাও রাজপথে নেমেছিল। 

তিনি বলেন, আজকের এই আয়োজন পরিবর্তনের বার্তা বহণ করছে। জুলাইয়ে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গণতন্ত্রের নতুন অভিযাত্রা শুরু হয়েছে। অতীতের অব্যবস্থাপনা ও ব্যর্থতার দায় এখন আমাদের কাঁধে এসেছে। তবে আমরা ভীত নই। কারণ, শিক্ষার্থীরা ন্যায় ও সত্যের পক্ষে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেটিই আমাদের আশাবাদী করে। 

প্রতিমন্ত্রী আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বারবার শিখিয়েছেন, অন্ধকার যত গভীরই হোক, আলো আসবেই। শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমেই সেই আলোর পথ তৈরি হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে ঘিরে শাহজাদপুর এবং দেশকে আলোকিত করার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে কাজ আটকে আছে। বিষয়গুলো পর্যালোচনা করে নিয়মতান্ত্রিকভাবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। 

এ ক্ষেত্রে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ধৈর্য প্রয়োজন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তাহমিনা আখতার। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসনাত মোঃ শামীম, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিনিয়র সাব এডিটর ও জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি এবং জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজি।

"সাহিত্য-সংস্কৃতি ও প্রযুক্তি গড়ে উঠুক মানবিক পৃথিবী" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy