আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ জুলাই

2026-07-26T13:10:20+00:00
2026-07-26T13:10:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৩১)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে উপজেলার প্রধান শিক্ষকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা মাল্টিপারপাস হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টার মাঝে শেষ হয় 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম 
এবং নেত্রকোনা জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল আজম।

সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহনুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাদুল আলম, আটপাড়া উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাছুম চৌধুরী, আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটপাড়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আটপাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম সোহেল,আটপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আটপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি আমীর খসরু স্বপন, আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব নুর মোহাম্মদ খান ফরিদ, ছাত্র দলের সদস্য সচিব টিটু ভূইয়া,
সাবেক ছাত্রদলের নেতা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল তালুকদার। 

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম হিলালি তার বক্তৃতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পাঠদানের গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে জোর দেন। 


অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তারা। সভায় শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy