ইয়াবা মামলায় বরখাস্ত কনস্টেবল, বাড়ির ছাদে গাঁজার চাষ; গাছসহ গ্রেপ্তার

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতবাড়ির ছাদে টবে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে বরখাস্ত এক পুলিশ

2026-07-26T13:20:24+00:00
2026-07-26T13:20:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইয়াবা মামলায় বরখাস্ত কনস্টেবল, বাড়ির ছাদে গাঁজার চাষ; গাছসহ গ্রেপ্তার
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:২০ পিএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিজ বসতবাড়ির ছাদে টবে গাঁজা গাছ চাষের অভিযোগে অংকন দে (২৯) নামে বরখাস্ত এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়িতে অভিযান চালিয়ে ছাদে থাকা টব থেকে তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার ৮ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়

অংকন দে উপজেলার টবগী ইউনিয়নের মুলাইপত্তন ৮ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দে (তপন)-এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংকন দের বসতঘরের বাথরুমের ছাদে টবে লাগানো তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, অংকন দে আগে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশের কর্মরত ছিলেন। ইয়াবাসহ আটক হওয়ার একটি ঘটনায় তিনি সাময়িক বরখাস্ত হন। এরপর থেকে নিজ এলাকায় অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. মনিরুজ্জামান বলেন, অভিযানে উদ্ধার হওয়া তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy