প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪১ পিএম (ভিজিট : ৫৭)

X
ছবি : প্রতিনিধি
জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মা-কে শুভেচ্ছা সরূপ উপহার প্রদান করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিজ কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ বুলেটিনের বান্দরবান জেলা প্রতিনিধি মংহাইথুই মারমা।
এ সময় আসছে ৩০ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও আন্তরিকতার নিদর্শন হিসেবে জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং মার্মার হাতে একটি উপহার সরূপ তুলে দেওয়া হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং পার্বত্য অঞ্চলের ইতিবাচক সংবাদ প্রচারে পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
এ সময় জুড়ি মং মার্মা বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদকমণ্ডলী, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ বুলেটিন আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।