ডিমলায় ভাড়া বাসা থেকে মাদক কারবারী গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস দল।শনিবার

2026-07-26T13:45:15+00:00
2026-07-26T13:45:15+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিমলায় ভাড়া বাসা থেকে মাদক কারবারী গ্রেপ্তার
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪৫ পিএম   (ভিজিট : ৩৫)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ১০৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একটি চৌকস দল।

শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা গোয়েন্দা ডিবি পুলিশের উপপরিদর্শক ইমরান হোসেন এর নেতৃত্বে ডিমলা থানার পুলিশের সহযোগিতায় সদর ইউনিয়নের বাবুরহাট হোলারজুম্মা সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার সবুজ রহমান (৩০) ও তার স্ত্রী জিবন্নাহার বিথী (২৫) ও এবং একই উপজেলার মেলাপাঙ্গা গ্রামের মৃত: ময়নুল ইসলামের পুত্র সহিদুল ইসলাম (৩৯)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন পূর্বে জিবন্নাহার বিধি ও সবুজ দম্পতি ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট হোলারজুম্মা সংলগ্ন বিউটি বেগমের বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। মাদক কারকারির খবর পেয়ে পুলিশ ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার এবং স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, যাহার মামলা নং- ৩০, তাং- ২৫ জুলাই-২৬।  


পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy